মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলমকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তাঁকে থানায় নেওয়ার পর ছাড়িয়ে নেওয়ার ঘটনায় ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেনের বিরুদ্ধে মধ্যস্থতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। জানা গেছে, গত ৫ নভেম্বর একটি ওয়ারেন্টের ভিত্তিতে জাহাঙ্গীর আলমকে ঝিনাইগাতী থানা পুলিশ থানায় নিয়ে যায়। পরে তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেনের সম্পৃক্ততার বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় আসে।
এরই পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্যসচিব মো. লুৎফর রহমানের যৌথ স্বাক্ষরে গোলাপ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁর সংশ্লিষ্টতার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে নিজের অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, নিজের রাজনৈতিক পরিচয় ও আওয়ামী লীগের কমিটিতে নাম থাকার বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ইউনিয়ন তরুণ দলের সাধারণ সম্পাদক এবং ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ধানশাইল ইউনিয়ন যুবদলের সহ-প্রচার সম্পাদক ছিলেন। ২০২২ সালে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রয়োজনে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়েছে। তবে বিগত জাতীয় নির্বাচনে তিনি সরাসরি বিএনপির প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছেন বলে দাবি করেন। জাহাঙ্গীর আলম আরও বলেন, আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা থাকায় প্রতিপক্ষরা তাঁকে রাজনৈতিকভাবে হেয় করতে ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগের একটি ভুয়া কমিটি প্রকাশ করেছে। ওই কমিটিতে তাঁর নাম থাকলেও এতে তাঁর কোনো স্বাক্ষর নেই বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে তাঁর কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানান। এ বিষয়ে ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেন বলেন, “জাহাঙ্গীর আলমকে একটি ওয়ারেন্টের কারণে সন্দেহজনকভাবে থানায় নিয়ে যাওয়া হলে প্রতিবেশী হিসেবে আমি থানায় যাই। এ সময় ঊর্ধ্বতন এক নেতা আমাকে ও ওসি সাহেবকে ফোন দেন। পরে ওসি সাহেব তাঁর নাম-ঠিকানাসহ সব তথ্য যাচাই করে ওয়ারেন্টের সঙ্গে মিল না পাওয়ায় তাঁকে ছেড়ে দেন। এখানে আমার দলীয় পদ-পদবি কিংবা ক্ষমতার কোনো অপব্যবহার হয়নি। প্রতিপক্ষরা আমাকে হেয় করতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়েছে।
এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।” এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত ৫ নভেম্বর একটি ওয়ারেন্টের ভিত্তিতে জাহাঙ্গীর আলমকে থানায় নিয়ে আসা হয়। পরে যাচাই-বাছাই করে ওয়ারেন্টে উল্লেখিত নাম-ঠিকানার সঙ্গে তাঁর তথ্যের মিল না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। সব মিলিয়ে, আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল পদে থাকা একজন জনপ্রতিনিধির
রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক এবং তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় বিএনপির স্থানীয় নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে ঝিনাইগাতীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।