মির্জাগঞ্জে ডেঙ্গুতে বিএনপি নেতার মৃ'ত্যু

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৯:৪১:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৯:৪২:৫৮ অপরাহ্ন
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইদুল হাওলাদার (৪২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৭টার দিকে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সাইদুল হাওলাদার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। পরে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সাইদুল হাওলাদার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই শিশুপুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

দুই শিশুসন্তানকে রেখে তাঁর অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা আগামীকাল বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় তাঁর নিজ এলাকার স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]