শুধু জিপিএ-৫ নয়, মানবিক মানুষ হতে হবে

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:২৪:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:৩২:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

কারণ তোমরাই আগামীর বাংলাদেশ : আলী সুজা রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলার মানবিক নির্বাহী অফিসার মো. আলী সুজা এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন-‘তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের হাতেই গড়ে উঠবে মাদক ও সন্ত্রাসমুক্ত সুন্দর বাংলাদেশ। অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই তিনটি বিষয় ধারণ করতে পারলে তোমরা একদিন দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’

‘অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠী, তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইলো শুভ কামনা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে উজিরপুর উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ৬২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং এডিবি, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন উজিরপুরের পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও মো. আলী সুজা আরও বলেছেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই প্রকৃত শিক্ষিত মানুষ হওয়া যায় না; পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ অর্জন করতে হবে। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা, সমাজ উন্নয়ন ও দেশ গঠনের দায়িত্ব গ্রহণ করবে। তাই নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হবে। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৬২ জন শিক্ষার্থীর কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের এমন স্বীকৃতি ও সংবর্ধনা তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে।

পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো, মেধার বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা আরও বলেন, ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি মানবিকতা, সততা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। মেধাবী শিক্ষার্থীরাই যেন ভবিষ্যতে দেশের সম্পদ হয়ে ওঠে, বক্তারা সেই প্রত্যাশা করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]