প্রতি রাতে মেয়ের মন খারাপের গল্প শোনেন রণবীর

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:০৬:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:০৬:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বাবা-মেয়ের মিষ্টি সম্পর্কের এক সুন্দর উদাহরণ রণবীর কাপুর ও তার মেয়ে রাহা। কাজের ব্যস্ততা যতই থাকুক না কেন, মেয়ের জন্য সময় বের করে নিতে ভোলেন না বলিউডের এই অভিনেতা। প্রতিদিন রাতে রাহার সঙ্গে সময় কাটানোর পাশাপাশি একটি বিশেষ অভ্যাসও গড়ে তুলেছেন তিনি। সারা দিনে কী কী করল, কোন বিষয়টি তার ভালো লাগল, আর কোনটি খারাপ-সবই মেয়ের মুখ থেকে মন দিয়ে শোনেন রণবীর। আর এমনই এক নিত্যদিনের কথোপকথনে উঠে এসেছিল রাহার দিদা নীতু কাপুরের প্রসঙ্গ।

 

সম্প্রতি একটি অনুষ্ঠানে মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানির সঙ্গে হাজির হয়েছিলেন নীতু কাপুর। সেখানেই ছেলে রণবীর ও নাতনি রাহার সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে তাদের প্রতিদিনের একটি মিষ্টি অভ্যাসের কথা জানান অভিনেত্রী।

 

নীতু কাপুর বলেন, ‘প্রতিদিন রাতে মেয়েকে ঘুমাতে যাওয়ার আগে রণবীর দুটো প্রশ্ন করেন। সারা দিনে কোন ঘটনা রাহাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে? আর কোন ঘটনায় মন খারাপ হয়েছে তার? ’

 

ছোট্ট রাহাও নিজের মতো করে সেসব প্রশ্নের উত্তর দেয়। মেয়ের সঙ্গে বাবার এই কথোপকথন বেশ পছন্দ নীতু কাপুরের। তিনি জানান, সন্তানের সঙ্গে এমনভাবে কথা বলা এবং তার মনের ভাব প্রকাশের সুযোগ করে দেওয়া সত্যিই দারুণ ব্যাপার। কদিন আগে রণবীরের সেই রাতের কথোপকথনেই ঘটে মজার ঘটনা।

 

নীতু বলেন, ‘একবার তিনি আরতি করছিলেন। সেই সময় কোনোভাবে রাহার মাথায় ধাক্কা লাগে। ছোট্ট মেয়েটির মাথায় আঘাত লাগায় স্বাভাবিকভাবেই মন খারাপ হয়েছিল তার। ঘটনাটি সেদিনের মতো সেখানেই শেষ হলেও রাতে বাবার কাছে মনের কথা বলতে গিয়ে দিদার বিরুদ্ধে নালিশ করে বসে রাহা।’

 

রণবীর নাকি ফোন করে তাকে বলেন, ‘মা, তুমি আমার মেয়ের মাথায় মেরেছ!’ ছেলের এমন অভিযোগ শুনে নীতুও নিজের দিকটা বোঝানোর চেষ্টা করেন। তিনি জানান, তিনি আসলে আরতি করছিলেন। সেই সময় রাহা নিচে আসতে গিয়ে মাথায় ধাক্কা খেয়েছিল। ইচ্ছাকৃতভাবে নাতনিকে আঘাত করার কোনো প্রশ্নই আসে না।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]