দিনাজপুরে এসআরবি সদস্য পরিচয়ে প্র'তা'র'ণা, এসআরবি-১৩ এর অ'ভি'যা'নে প্র'তা'র'ক গ্রে'ফ'তা'র

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৬:১৮:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৬:২০:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে এসআরবি সদস্য পরিচয়ে প্রতারণা, এসআরবি-১৩ এর অভিযানে প্রতারক গ্রেফতার ১। বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, প্রতারণা, চাঁদাবাজিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। প্রতারণা ও চাঁদাবাজির মতো গুরুতর সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। ২। দিনাজপুরের কোতয়ালী থানা এলাকায় এসআরবি সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে মোঃ মিরাজুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। আজ ভোরে ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিরাজুল দিনাজপুর কোতয়ালী থানার দক্ষিণ ফরিদপুর (হাজেরাপুকুর) এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে। ৩। মামলার

এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী এ কে এম মোজাহারুল ইসলাম ক্রিসেন্ট কিন্ডার গার্টেন গার্লস হাই স্কুলের পাশে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। গত ১৯ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ১০.৫০ ঘটিকার সময় অজ্ঞাত এক ব্যক্তি তার দোকানে এসে নিজেকে এসআরবি এর দিনাজপুর ক্যাম্পের একজন গোয়েন্দা সদস্য বলে পরিচয় দেয়। দিনাজপুর এসআরবি ক্যাম্পের ক্যান্টিনের জন্য ০৬ টি গ্যাস সিলিন্ডার এবং একটি গ্যাসের চুলা প্রয়োজন বলে জানায়। পরেরদিন ঐ অজ্ঞাত ব্যক্তি আবার ভুক্তভোগীর দোকানে আসে এবং নিজেকে এসআরবি সদস্য পরিচয় দিয়ে ০৬ সিলিন্ডার এলপিজি গ্যাস এবং একটি গ্যাসের চুলা নিয়ে তার দেওয়া ঠিকানায় পৌঁছে দিলে টাকা পরিশোধ করবে বলে জানায়। ভুক্তভোগীর দোকানের ভ্যানচালক অজ্ঞাত লোকের ঠিকানায় মালামাল পৌঁছে দেওয়ার পর সে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ করে দেয়। এই ঘটনায় ভুক্তভোগী গত ৩০ অক্টোবর দিনাজপুরের কোতয়ালী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন (মামলা নং-৮৫)। ৪। এই ঘটনার তীব্র সামাজিক গুরুত্ব বিবেচনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গোয়েন্দা তৎপরতা এবং প্রতারককে শনাক্ত ও গ্রেফতারে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১০ নভেম্বর, ২০২৬ তারিখ ভোর ০৩.৩০ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন চতুরাখোর গ্রামে অভিযান পরিচালনা করে দিনাজপুর সদর থানার এসআরবি সদস্য পরিচয়ে প্রতারণা মামলার আসামি মোঃ মিরাজুল ইসলামকে গ্রেফতার করে।

৫। উক্ত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিভিন্ন সময়ে সে দিনাজপুর, রংপুরসহ বিভিন্ন স্থানে এসআরবি, পুলিশ, সেনা সদস্যসহ বিভিন্ন বাহিনীর ভুয়া পরিচয় ধারণ করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো৷ ৬। গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, প্রতারণা, চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]