অ'বৈ'ধ ইটভাটার ব'ন্ধে'র নির্দেশ, ৫০ হাজার টাকা জ'রি'মা'না

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৬:০৫:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৬:০৮:১৮ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা চট্টগ্রামের

বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণাধীন একটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটাটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(খ) ধারা অনুযায়ী ইটভাটার মালিক হাজী রফিক আহমদ (৮৪), পিতা বকশু মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযানে একটি মামলা দায়ের করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তিকে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি। নির্মাণাধীন ইটভাটাটির পূর্বের নাম ছিল ‘শাহ মোহসেন আউলিয়া’। বর্তমানে এর নাম রাখা হয়েছে ‘ডি অ্যান্ড সি’। প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটাটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন ও বিধিবিধান মেনে ইটভাটাসহ সংশ্লিষ্ট স্থাপনা নির্মাণের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]