রাজধানীতে ক;কটে;ল বি'স্ফোর;ণ ও অ;গ্নিসংযোগ: হাতেনাতে গ্রেপ্তার ৩৩

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৪:৫৬:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৪:৫৬:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে যেসব জায়গায় ককটেল বিস্ফোরণ করা হয়েছে, তার অধিকাংশ জায়গায় হাতেনাতে জড়িতদের গ্রেপ্তার হয়েছে। সোমবার (৯ নভেম্বর) নূন্যতম ৩৩ জন গ্রেপ্তার হয়েছে, এটি আরও বাড়তে পারে।

 

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

 

জানা যায়,ককটেল নিক্ষেপের সময় ৯ জনের অধিক গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তল্লাশি চলাকালীন ৭টি ককটেল ও ২টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে।

 

এদিকে নগরজুড়ে গোয়েন্দা নজরদারিতে কোনো ঘাটতি নেই উল্লেখ করে মো. আকতার হোসেন বলেন, দেশজুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। এ সকল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ডিএমপির অভিযান অব্যহত রয়েছে। 

 

পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]