ভালুকায় বেকারিতে অ'ভি'যা'ন: ১ লাখ টাকা জ'রি'মা'না

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৪:৩৬:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৪:৩৮:৪২ অপরাহ্ন
ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

ময়মনসিংহের ভালুকায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে বি-বাড়িয়া বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানতে মেয়াদোত্তীর্ণ ১৫ বস্তা আটা জব্দ করে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ভালুকা গফরগাঁও সড়কে অবস্থিত বি-বাড়িয়া বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেকারির মালিক মুক্তা বেগমকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৮ ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জানা যায়, খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নের লক্ষ্যে বেকারিটিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানে সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ ১৫ বস্তা আটা শনাক্ত করা হয়। পরে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি বিবেচনায় সেগুলো ধ্বংস করা হয় এবং আইন অনুযায়ী প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মাহবুব আরেফিন রাফি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহাবুদ্দিন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যপণ্যের গুণগত মান বজায় রাখা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও সংশ্লিষ্টরা জানান। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]