স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর বিশেষ ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় কেন্দুয়া উপজেলা সদরে অবস্থিত সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (সিইও) মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বীমা খাতের উন্নয়ন ও গ্রাহকদের আস্থা অর্জনে সততা, স্বচ্ছতা এবং পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে আরও এগিয়ে নিতে প্রত্যেক কর্মকর্তা ও কর্মীকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে পালন করতে হবে। গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার পাশাপাশি নতুন ব্যবসা সম্প্রসারণ, বীমা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, বীমা শুধু একটি আর্থিক সেবা নয়, এটি মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। এ ক্ষেত্রে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কেন্দুয়া মেট্রোর ইনচার্জ ও ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ওবায়দুল ইসলাম খান ইমরানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ও বীর মুক্তিযোদ্ধা ব্রজ গোপাল সরকার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ ফজলুল হক এবং ইউনিট ম্যানেজার ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তোরাব আহম্মেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ইউনিট ম্যানেজার মোঃ নাজমুল হক, মোঃ সোহেল রানা, মঞ্জুরা আক্তার লিলি, ইউনিট ম্যানেজার মোঃ ফারুক মিয়া, মোঃ রমজান আলী খান, জান্নাতুল ফেরদৌস মারিয়া, সুমন মিয়া, মোঃ আজিজুল হক, শোভা আক্তার, মোঃ আশিকুন্নবী খান, মোঃ রাকিব চৌধুরী ও মাজহারুল ইসলাম খানসহ সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।
সভায় প্রতিষ্ঠানের চলমান ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা, ব্যবসা সম্প্রসারণ, নতুন গ্রাহক সৃষ্টি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রাখতে কর্মকর্তা-কর্মীদের পারস্পরিক সহযোগিতা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।