নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ে ০৬ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩ ১। 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে। ২। ঠাকুরগাঁও সদর থানা এলাকা হতে ০৬ কেজি গাঁজাসহ মোঃ জিলানী মিয়া (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিলানী কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন কালিপুর গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে। ৩। এসআরবি-১৩ এর চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ০৯ নভেম্বর, ২০২৬ তারিখ রাত ০৮.৩০ ঘটিকায় ঠাকুরগাঁও সদর থানাধীন নারগুন ইউনিয়নের খোচাবাড়ী বাজার সংলগ্ন মেসার্স সোনালী ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর হতে ঠাকুরগাঁও
মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে নাবিল পরিবহণের একটি বাস তল্লাশী করে বাসের যাত্রী জিলানী মিয়ার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ০৬ কেজি গাঁজা জব্দ করে। এসময়, গাঁজা পরিবহণের অপরাধে বাসযাত্রী মোঃ জিলানী মিয়াকে গ্রেফতার করা হয়। ৪। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
..মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে