নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের রামেক শাখা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
অবরুদ্ধ হওয়া দুজন হলেন : রামেক শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।
জানা গেছে, হাসপাতাল পরিচালকের কার্যালয়ে ওই দুই সাবেক নেতার উপস্থিতির খবর পেয়ে শিক্ষার্থী ও চিকিৎসকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাদের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। হাসপাতাল কর্তৃপক্ষ গোপনে ছাত্রলীগকে মদদ দিচ্ছে-এমন অভিযোগে এরপর তারা পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন।
এ ঘটনার পর থেকে হাসপাতাল চত্বরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন।