নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আ'গু'ন

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০২:৪০:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০২:৪০:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি ফাঁকা বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। তবে ট্রেনের কর্মী ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে এবং নির্ধারিত সময়েই ট্রেনটি ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে গেছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে এসে পৌঁছায়। এরপর সব যাত্রী নেমে যাওয়ার পর ট্রেনের গার্ড ও কর্মীরা নাশতা করতে বাইরে যান। সে সময় ট্রেনটিতে কেউ ছিলেন না। ফাঁকা থাকার সুযোগে স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে থাকা ‘ড’ বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

 

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম বলেন, ঘটনার সময় স্টেশনে দায়িত্বে ছিলেন স্টেশনমাস্টার এ এন এম নুরুল আমিন চৌধুরী। তিনি স্টেশনে থাকা লোকজন ও পাশের মসজিদের মুসল্লিদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই বগির ৫, ৬, ১১ ও ১২ নম্বর আসনের রেক্সিনের কভার ক্ষতিগ্রস্ত হয়। তবে ট্রেনের সময়সূচিও স্বাভাবিক ছিল।

 

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা খালি ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। রেলওয়ের কর্মী, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যে বগিতে আগুন দেওয়া হয়েছে তা সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]