ধর্মীয় রীতিতে নয়, যে আইনে বিয়ে সেরেছেন আসাদ ও পারশা

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০১:৫০:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০১:৫২:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

সামাজিক মাধ্যমে স্বামীর মুখ ঢেকে বিয়ের ছবি প্রকাশ করে দেশের শোবিজ ও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন হালের তরুণ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। এই গায়িকার বর কে—তা নিয়ে ভক্তদের কৌতূহলের যেন অন্ত ছিল না। তবে সব রহস্যের অবসান ঘটিয়ে নিজেই সামনে এলেন বিতর্কিত ব্লগার আসাদ নূর এবং স্বীকার করে নিলেন পারশাকে বিয়ের বিষয়টি। তিনি জানান, ধর্মীয় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ভারতে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’ (Special Marriage Act, 1954)-এর অধীনে বিয়ে করেছেন তারা। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে এক ভিডিও বার্তায় নিজের ইউটিউব ও ফেসবুক পেজে বিয়ের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন আসাদ নূর। গুঞ্জনকে সত্যি করে পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর গুঞ্জনকে সত্যি করে পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর স্বঘোষিত নাস্তিক হিসেবে পরিচিত এই ব্লগার জানান, তাদের এই বিয়েতে কোনো প্রচলিত ধর্মীয় আনুষ্ঠানিকতা বা বিধিবিধান মানা হয়নি।

এমনকি বাংলাদেশের প্রচলিত কোনো আইনেও নয়, বরং ভারতের ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় তাদের এই বিবাহবন্ধন সম্পন্ন হয়েছে। ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ, দেউলিয়ার পথে অভিনেতা? ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ, দেউলিয়ার পথে অভিনেতা? বিয়ের খবরটি এতদিন আড়ালে রাখা এবং নানা রহস্য তৈরি করার পেছনের কারণও ব্যাখ্যা করেন তিনি। আসাদ নূরের ভাষ্যমতে, সমাজের কিছু গতানুগতিক ট্যাবু ভাঙতে এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখতেই তারা পরিকল্পিতভাবে এই রহস্য তৈরি করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাবি, শাড়ির আঁচল কিংবা একে অপরকে ফলো করার মতো ছোটোখাটো ক্লুগুলোও ছিল সেই সুনির্দিষ্ট পরিকল্পনারই অংশ। এ ছাড়া লাইভে নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস এবং পারশাকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে ছড়ানো আপত্তিকর এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ছবি ও ট্রলের বিষয়েও কড়া কথা বলেছেন আসাদ নূর। তিনি স্পষ্ট জানান, পারশার পরিবার ও তার সংগীত ক্যারিয়ারের প্রতি পূর্ণ সম্মান রেখেই তারা দুজন একসঙ্গে পথ চলার এই বড় সিদ্ধান্ত নিয়েছেন। সম্পর্কিত খবর গুঞ্জনকে সত্যি করে পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর গুঞ্জনকে সত্যি করে পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত

বাতিলের দাবি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি যে জেলায় প্রতি ৫ ঘণ্টায় একটি তালাক, জানা গেল নেপথ্য কারণ যে জেলায় প্রতি ৫ ঘণ্টায় একটি তালাক, জানা গেল নেপথ্য কারণ বিয়েতে অনীহা? নেপথ্যে যে ৬ কারণ বিয়েতে অনীহা? নেপথ্যে যে ৬ কারণ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ অভিনেত্রী নীহার, জীবনসঙ্গী কে? কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ অভিনেত্রী নীহার, জীবনসঙ্গী কে? পুরুষ মানুষ ললিপপের মতো ফেসবুকে পারশা পুরুষ মানুষ ললিপপের মতো আরও পড়ুন ধর্মীয় রীতিতে নয়, যে আইনে বিয়ে সেরেছেন আসাদ ও পারশা ধর্মীয় রীতিতে নয়, যে আইনে বিয়ে সেরেছেন আসাদ ও পারশা ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ, দেউলিয়ার পথে অভিনেতা? ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ, দেউলিয়ার পথে অভিনেতা? নিখোঁজ বাবার সন্ধানে অভিনেত্রী মেঘলা, সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আর্তি নিখোঁজ বাবার সন্ধানে অভিনেত্রী মেঘলা, সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আর্তি গুঞ্জনকে সত্যি করে পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর গুঞ্জনকে সত্যি করে পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর বিনোদন ঢাকাই চলচ্চিত্র ও মডেলিং অঙ্গনের পরিচিত মুখ মেঘলা মুক্তা বর্তমানে এক গভীর পারিবারিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন। ভীষণ অসুস্থ বাবাকে খুঁজে না পেয়ে সামাজিক মাধ্যমে জনসাধারণের কাছে আকুল সহযোগিতা কামনা করেছেন এই অভিনেত্রী। অভিনেত্রীর ফেসবুক পোস্ট থেকে জানা যায়, তার বাবা সোমবার (৯ নভেম্বর) উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারটির। বাবার অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়ে অভিনেত্রী আরও জানান, নিখোঁজ বাবাকে খুঁজতে উত্তরাসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং স্থানীয় বিভিন্ন থানা এলাকায় রাতভর সন্ধান চালানো হয়েছে। কিন্তু কোথাও তার বাবার কোনো খোঁজ মেলেনি। ইতোমধ্যে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তার ছবি বিভিন্ন স্থানে প্রচার করা হয়েছে। গুঞ্জনকে সত্যি করে পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর গুঞ্জনকে সত্যি করে পারশাকে বিয়ের কথা

স্বীকার করলেন আসাদ নূর শোবিজ অঙ্গনের এই তারকার পরিবার বর্তমানে প্রতিটি মুহূর্ত চরম দুশ্চিন্তায় কাটাচ্ছেন। মেঘলা মুক্তা তার ফেসবুক পোস্টে দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়ে লিখেছেন, কেউ যদি তার বাবাকে কোথাও দেখে থাকেন কিংবা কোনো ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন, তবে যেন দ্রুত যোগাযোগ করেন। নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে কিংবা কোনো তথ্য জানা থাকলে অবিলম্বে ০১৮০৬৮৮৭৫৭০ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখা মেঘলা মুক্তা পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজিত সিনেমাসহ ভারতের তেলেগু

চলচ্চিত্রেও অভিনয় করে নিজের পরিচিতি তৈরি করেছেন মেঘলা। এই সংকটময় মুহূর্তে তার বাবা যেন সুস্থ ও নিরাপদে দ্রুত পরিবারের কাছে ফিরে আসেন, সেই প্রার্থনা জানিয়েছে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরাও।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]