নিজস্ব প্রতিবেদক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামের ডাবল ডেকার বাসটি ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। এদিকে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পকেট গেটে ফের হাতবোমা মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে সঙ্গেই প্রক্টরসহ নিরাপত্তা সেলের সদস্যরা সেই হাতবোমা পানিতে ফেলে নিষ্ক্রিয় করেন। উভয় ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের শিক্ষার্থী নিয়ে বাসটি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ এলাকা পার হওয়ার পর হেলমেট পরিহিত দুই মোটরসাইকেল আরোহীকে বাসের সামনে-পেছনে অবস্থান করতে দেখা যায়। রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটের দিকে বাসের সামনের অংশে থাকা কয়েকজন নারী শিক্ষার্থী ‘আগুন আগুন’ বলে চিৎকার করেন। পরে বাসের নিচে ইঞ্জিনের পাশের অংশে আগুন দেখতে পান তারা। এ সময় চালক দ্রুত বাসের গতি বাড়িয়ে ঘটনাস্থল অতিক্রম করেন। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘটনার পর আতঙ্কিত অনেক নারী শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন।
তাদের দাবি, হেলমেট পরিহিত ওই দুই মোটরসাইকেল আরোহীর একজন বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এদিকে মঙ্গলবার ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পকেট গেটে হাতবোমা মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে সঙ্গেই প্রক্টরসহ নিরাপত্তা সেলের সদস্যরা সেই হাতবোমা পানিতে ফেলে নিষ্ক্রিয় করেন। ফলে এতেও কেউ হতাহত হয়নি। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তাকর্মীরা রাতভর ক্যাম্পাসে টহল দিয়েছেন। প্রত্যেকটি ফটকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিচয়পত্র ছাড়া কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে রাতভর ক্যাম্পাসে টহল দিয়েছি। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমরা চেষ্টা করছি। যারা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করতে চাচ্ছে তাদের পরিচয় শনাক্তে কাজ করছি। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি এস এম মামুনুর রশীদ বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে।
এর অংশ হিসেবে এসব বোমা নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত ইবি ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন