সিদ্ধিরগঞ্জে অ'জ্ঞা'ত ব্যক্তির লা'শ উদ্ধার, মাথায় আ'ঘা'তে'র চিহ্ন

আপলোড সময় : ১০-১১-২০২৬ ১১:১২:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ১১:১৩:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের বার্মাস্ট্যান্ড এলাকার সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বার্মাস্ট্যান্ড এলাকায় সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। সুরতহালকালে নিহত ব্যক্তির মাথায় একাধিক গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার পর থেকে রাত ১০টার মধ্যে যে কোনো সময় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। তবে আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) মাধ্যমে তার পরিচয় শনাক্ত করার জন্য পিবিআই এবং সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]