নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও আগুন জ্বেলে ও মশাল মিছিল করে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের সামনে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর রাত ৯টার দিকে সরকারি মহিলা কলেজে, জেলা শিল্পকলা একাডেমি এবং এর কিছুক্ষণ পর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরিত হয়। ককটেল বিস্ফোরণের ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ শহরের মান্দারতলা ও চেচানিয়াকান্দি এলাকায় আগুন জ্বেলে ও মশাল মিছিল করে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেই ভিডিও ধারণ করে নিজেদের ফেসবুক আইডিতে ছড়িয়ে দেয় তারা। মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২ মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২ এছাড়াও কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের পাশে এবং মুকসুদপুর উপজেলার কলেজ মোড়সহ দুটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে আলামত সংগ্রহ করেছে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গোপালগঞ্জ ককটেল বিস্ফোরণ