রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় দীর্ঘদিনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর বাড়ির সামনে ওত পেতে থেকে ঐ ছাত্রীকে ছুরিকাঘাত করেছে ইমন নামের এক স্কুলছাত্র। সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া শহরের থানা পাড়ায় কিসেন্ট ক্লাবের কাছে ঐ ছাত্রীর ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে এবং কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
তার বাবা একটি বেসরকারি ঔষধ কোম্পানিতে চাকরি করার সুবাদে পরিবারটি কুষ্টিয়া শহরের থানা পাড়ায় বসবাস করে। এদিকে এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ইমনের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জানা গেছে, সোমবার দুপুরের দিকে স্কুল ছুটির পর বাড়িতে ফেরে জাকিয়া। বাসার সামনে দাঁড়িয়ে গেট খোলার অপেক্ষা করার সময় কালো শার্ট পরিহিত ইমন নামের এক স্কুলছাত্র সেখানে এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ইমন ঘটনাস্থলে ছুরি ফেলে পালিয়ে যায়। পরিবারের অভিযোগ, মজমপুর এলাকার বাসিন্দা ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। কোচিংয়ে পড়ার সময় থেকে সে জাকিয়াকে বিরক্ত করত। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য সে বিরক্ত করা বন্ধ রাখে। তবে অভিভাবকদের কাছে অভিযোগ করার জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন জাকিয়ার পরিবারের সদস্যরা। জাকিয়ার মা সুমি আক্তার বলেন, ইমন দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। সোমবার স্কুল ছুটির পর আমার মেয়ে বাড়ির সামনে গেট
খোলার অপেক্ষায় ছিল।
এ সময় ইমন ছুরি দিয়ে আঘাত করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল জানান , ধারালো কিছু দিয়ে মেয়েটির হাতে দুটিসহ তিনটি গভীর আঘাত ছিল। এ ছাড়া আরও আঘাতের চিহ্ন দেখা গেছে। সব কটি আঘাতের জায়গাতে সেলাই দেওয়া হয়েছে। আপাতত শঙ্কামুক্ত। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, ভুক্তভোগীর অবস্থা ভালো আছে। হাসপাতালে তার সেলাই চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।