শেখ হাসিনার ফাঁ'সি'র রায় কার্যকরের দা'বি জানালেন নাহিদ

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৯:৪৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৯:৫০:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের খবর প্রকাশের পর তার ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে নাহিদ

ইসলাম লেখেন, ‘খুনি হাসিনার ফাঁসির রায় কার্যকর কর, ফ্যাসিস্ট লীগের বিচার কর।’ এর আগে গত শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নাহিদ ইসলাম। সেখানে তিনি বলেন, ডিসেম্বরে কোনো আপার (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে) এ দেশে আসার সুযোগ নেই। এ বিষয়ে তারা প্রস্তুত রয়েছেন। নাহিদ ইসলাম আরও বলেন, আগেরবার ছাত্র-জনতা অনেক উদারতা দেখিয়েছে। শহীদ ওসমান হাদির মতো শত্রুর সঙ্গেও ইনসাফ করা হয়েছে। এবার আর সেই পথ অনুসরণ করা হবে না। শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে ওঠানোর জন্য তারা প্রস্তুত রয়েছেন বলেও মন্তব্য করেন তিন

উল্লেখ্য, দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করা হয়েছে।

লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে এ আবেদন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]