ছোট ভাইয়ের ম’রদেহ দেখে ‘ওহ আল্লাহ’ বলে চিৎকার, মা’রা গেলেন বড় ভাইও

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৮:৫২:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৮:৫২:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। একই পরিবারের দুই সহোদর ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।  ঘটনাটি ঘটেছে  চাঁদপুরের মতলব পৌরসভার নবকলস এলাকার খান বাড়িতে।

 

স্থানীয়রা জানান, সোমবার (৯ নভেম্বর) ছোট ভাই হোসেন খানের (৫৫) মরদেহ বাড়িতে এলে তাকে দেখে তার বড় ভাই হাসেম খান (৬০) চিৎকার করে আহাজারি শুরু করেন। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে বিকেল ৩টার দিকে বড় ভাই হাসেম খানের মৃত্যু হয়।

 

নিহতের চাচাতো ভাই মোতালেব হোসেন খান বলেন, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় ছোট ভাই মোহাম্মদ হোসেন তার  ভাড়া বাড়িতে দীর্ঘদিনের অসুস্থতায় ভোগে মারা যান। সেখানে যোহর নামাজ শেষে জানাজা দিয়ে তাকে নিজ বাড়িতে আনা হয় ও বিকেল তিনটার দিকে দ্বিতীয় জানাজা শেষে দাফনের আয়োজন করা হয়। কিন্তু  ছোটো ভাইয়ের মরদেহ দেখে একইদিন বিকেল ৩টার দিকে বড় ভাই মোহাম্মদ হাসেম খানও মারা যান।

 

নিহতের ভাতিজা রাহি খান বলেন, আমার ছোট কাকা হাসান খান দীর্ঘদিনের অসুস্থতার পর সোমবার সকালে ১০টার দিকে মারা যান। ছোট কাকাকে বাড়ি আনলে বড় কাকা চিৎকার করে বলে ওঠেন, ‘ওহ আল্লাহ আপনি আমার ভাইকে না নিয়ে আমারে নিয়ে যাইতেন।’ এরপর তিনি অচেতন হয়ে পড়েন। তিনি অসুস্থ হয়ে বিকেল ৩টায় বড় কাকাও মারা যায়। বড় কাকার দুই ছেলে ও এক মেয়ে এবং ছোট কাকার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। আর ওনারা চার ভাই ছিলেন।

 

নবকলস এলাকার বাসিন্দা সোহেল প্রধান বলেন, একদিনে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু খুবই বেদনাদায়ক ঘটনা। দুই ভাইকে হারিয়ে পরিবারটি গভীর শোকের মধ্যে পড়েছে।

 

এদিকে এশার নামাজ শেষে দাগন প্রধানীয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে দুই সহোদর ভাইয়ের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  জানাজায় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাবেক সভাপতি এমদাদ হোসেন খানসহ বিভিন্ন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেয়। 








 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]