রংপুরের মিঠাপুকুরে বুদ্ধি প্র'তি'ব'ন্ধী কিশোরীকে ধ'র্ষ'ণে'র ঘটনায় দায়েরকৃত মা'ম'লা'র প্রধান আ'সা'মি'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৮:৪২:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৮:৪৫:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রংপুরের মিঠাপুকুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩ ১। এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

রংপুরের মিঠাপুকুরে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন চন্দ্র বর্মন (২৬) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন চন্দ্র বর্মন মিঠাপুকুর থানাধীন কাঁঠালী মধ্যপাড়ার রাখাল চন্দ্র বর্মনের ছেলে এবং মামলার প্রধান আসামি। ৩। মামলার এজাহার থেকে জানা যায় যে, গত ২৭ আগস্ট, ২০২৬ তারিখ ভুক্তভোগী ঐ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী তার বাড়িতে চৌকির উপরে শুয়ে মোবাইলে গান শুনছিল। এসময়, ভুক্তভোগীর পিতা আরেকটি ঘরে ঘুমানোর জন্য শুয়ে ছিল। বেলা ১১.০০ টার দিকে অভিযুক্ত রিপন গোপনে ভুক্তভোগী কিশোরীর বাড়িতে প্রবেশ করে এবং ঐ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। এসময়, ভুক্তভোগীর চিৎকারে তার পিতা ঘরের বাইরে এসে অভিযুক্ত রিপনকে আটক করতে গেলে সে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-০৭)।

মামলা দায়েরের পরে অভিযুক্তকে গ্রেফতার করতে এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল ০৯ নভেম্বর, ২০২৬ তারিখ রাত ১২.১০ ঘটিকার সময় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন বৈরাগীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে মিঠাপুকুর থানার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার এজাহারনামীয় ০১ নং আসামি রিপন চন্দ্র বর্মনকে গ্রেফতার করে। ৫। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ..মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]