মোঃ নুহু ইসলাম, স্টাফ রিপোর্টার
পটুয়াখালী পড়ালেখা চালিয়ে গিয়ে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে ১৪ বছর বয়সী ঝুমুর আক্তার। কিন্তু পরিবারের সিদ্ধান্তে বিয়ের আয়োজন করায় অনিশ্চয়তায় পড়ে তার সেই স্বপ্ন। পটুয়াখালীর গলাচিপা উপজেলার সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী নিজের বাল্যবিয়ে বন্ধের আবেদন জানিয়ে মাদ্রাসার সুপারের কাছে চিঠি লিখেছে।
তার আকুতি, ‘বিয়ে নয়, আমি পড়ালেখা করতে চাই।’ সোমবার (৯ নভেম্বর) তার বিয়ের দিন নির্ধারণ করেছিল পরিবার। তবে এ বিয়েতে কোনো সম্মতি নেই ঝুমুরের। নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার উদ্যোগ বন্ধ করতে গত রোববার (৮ নভেম্বর) সে মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদের কাছে লিখিত আবেদন করে। ২০১২ সালের ২৮ মার্চ জন্ম নেওয়া ঝুমুরের বয়স বর্তমানে ১৪ বছর। সে চরকাজল ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। ষষ্ঠ শ্রেণিতে সে প্রথম স্থান অধিকার করে। ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে পড়ালেখা চালিয়ে যেতে চায় সে।
মাদ্রাসার সুপারের কাছে দেওয়া আবেদনে ঝুমুর জানায়, তার মতামত ছাড়াই পরিবারের সদস্যরা বিয়ের আয়োজন করেছেন। নির্ধারিত দিনে তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও সে এখন বিয়ে করতে চায় না। বরং পড়ালেখা চালিয়ে গিয়ে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে চায়। আবেদনে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে ঝুমুর লিখেছে, ‘আমাকে আমার পরিবার জোরপূর্বক বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিয়ে নয়, আমি পড়ালেখা করতে চাই।’ পড়ালেখা অব্যাহত রাখতে প্রয়োজনে তার দায়িত্ব নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতিও অনুরোধ জানিয়েছে সে। এ বিষয়ে মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ জানান, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীর বাড়িতে গ্রাম পুলিশ ও তহশিলদার পাঠানো হয়। তাদের উদ্যোগে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে। তহশিলদার ওই শিক্ষার্থী ও তার বাবাকে নিয়ে ইউএনওর কার্যালয়ে আসছেন।
তারা এলে শিক্ষার্থীর বাবার সঙ্গে কথা বলা হবে। ঝুমুরের এই আবেদন শুধু একটি বাল্যবিয়ে বন্ধের
আকুতি নয়, বরং নিজের ভবিষ্যৎ গড়ার জন্য একজন কিশোরীর সাহসী প্রতিবাদ। তার স্বপ্ন—বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার আগে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়ানো।