লক্ষ্মীপুরে ৮ বছরের শিশুকে ধ'র্ষ'ণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৭:১০:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৭:১০:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১২ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে লক্ষ্মীপুর সদর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

 

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার সোমবার (৯ নভেম্বর) জানান, রোববার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর সদর থানার লামছড়ি এলাকা থেকে শিশুটির বাবা ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি শিশুকে ধর্ষণের অভিযোগ জানিয়ে দ্রুত পুলিশি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। 

 

পরে ৯৯৯ থেকে বিষয়টি লক্ষ্মীপুর সদর থানাকে জানানো হয়। প্রাথমিকভাবে জানা যায়, শিশুটির বাবা-মা ও ভাইবোন চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ায় সে বাড়িতে একা ছিল। এ সুযোগে অভিযুক্ত কিশোর খেলার কথা বলে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

 

শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন অভিযুক্ত কিশোরকে একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]