বরিশালে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধ'র্ষ'নের অভিযোগ

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৬:৫৪:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৬:৫৪:০৬ অপরাহ্ন

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

 

জমি লিখে দেয়ার লোভ দেখিয়ে কোর্ট ম্যারেজের নামে প্রতারণা করে সপ্তম শ্রেণীর ছাত্রীকে (১৩) জোরপূর্বক একাধিকবার ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী দাদা সেন্টু ভূঁইয়ার (৫৫) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের।

 

ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করে বলেন, নিঃসন্তান প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সেন্টু ভূঁইয়া। এরপর জমি লিখে দেওয়ার ও বিয়ের প্রলোভন দেখিয়ে গত অক্টোবর মাসে চারদিন আমাকে জোরপূর্বক কয়েকবার ধর্ষন করে। এমনকি জমি লিখে দেওয়ার কথা বলে গত ৩ নভেম্বর আমাকে বরিশাল কোর্টে নিয়ে কোর্ট ম্যারেজ করে। এরপর সে আমার সঙ্গে স্ত্রী হিসেবে একাধিকবার মেলামেশা করেন।

 

এ বিষয়ে অভিযুক্ত সেন্টু ভূঁইয়া বলেন, বরিশালের এক আইনজীবীর মাধমে কোর্ট ম্যারেজ করেছি। বিষয়টি আর কাউকে না জানিয়ে তাকে (ওই ছাত্রী) তার বাবার বাড়িতে পাঠিয়ে দেই।

 

বিষয়টি জানাজানি হওয়ায় ৮ নভেম্বর (রবিবার) বিকেলে এলাকাবাসি আমাকে চাঁপ সৃষ্টি করলে আমি বিয়ের কথা স্বীকার করি। ওইদিন সন্ধ্যায় নতুন শ্বশুর বাড়িতে গেলে এলাকাবাসি টেরপেয়ে আমাকে আটক করে বেধম মারধর করে।

 

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে রবিবার রাতে অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। সোমবার সকালে ভুক্তভোগীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ওসি আরও বলেন, অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।








 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]