চারঘাট ও গোদাগাড়ী সি'মা'ন্তে ম'দ ও বি'পু'ল পরিমাণ রেজিস্টেন্স জ'ব্দ

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৬:৫৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৬:৫৪:৪৪ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

রাজশাহীর চারঘাট ও গোদাগাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় মদ ও ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৬৩ হাজার টাকা। সোমবার (৯ নভেম্বর) ভোরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীনস্থ ইউসুফপুর বিওপি ও রাজাবাড়ী চেকপোস্টের টহল দল অভিযান দুটি পরিচালনা করে। সোমবার সকালে ১ বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, সোমবার ভোর পৌনে ৫টার দিকে চারঘাট উপজেলার পল্টন এলাকায় অভিযান চালিয়ে একটি বাইসাইকেলের পেছনের সিটে বস্তায় রাখা ৫৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এদিকে, ভোর ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার তালধারী এলাকায় অভিযান চালিয়ে রাজাবাড়ী জঙ্গলের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মদ ও বাইসাইকেল চারঘাট থানায় এবং ইলেকট্রিক রেজিস্টেন্স রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]