এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এর মধ্যে বড়লেখা উপজেলায় ১০ কোটি এবং জুড়ী উপজেলায় ১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর ডিও লেটারের পরিপ্রেক্ষিতে ‘দেশব্যাপী পরিবেশবান্ধব গ্রামীণ রাস্তা নির্মাণ (EFRRDP)’ প্রকল্পের আওতায় এসব সড়ক উন্নয়নের প্রস্তাব সাবমিট করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বড়লেখা উপজেলার ৭টি সড়কে মোট ৮ দশমিক ১০ কিলোমিটার উন্নয়নকাজের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। প্রস্তাবিত সড়কগুলোর মধ্যে রয়েছে বর্ণি পোর্তাচালক-দক্ষিণ বর্ণি,
দাশেরবাজার-পশ্চিম শঙ্করপুর, দাশেরবাজার ইউপি অফিস-সুরিকান্দি, ঘোলসা নবেন্দু শপ-বাঘাডহর, চৌমোহনী-চান্দিনগর মাদ্রাসা, উত্তর লঘাটি দিঘীরপাড়-টুকা জামে মসজিদ এবং আজমির ছোটলেখা-দক্ষিণভাগ সড়ক। অন্যদিকে, জুড়ী উপজেলার ৬টি ইউনিয়নের ২৩টি সড়ক উন্নয়নের প্রস্তাব করা হয়েছে। ইউনিয়নভিত্তিক প্রস্তাবিত সড়কগুলোর মধ্যে সাগরনাল ইউনিয়নে ৩টি, ফুলতলা ইউনিয়নে ৩টি, গোয়ালবাড়ী ইউনিয়নে ৪টি, পশ্চিমজুড়ী ইউনিয়নে ৪টি, পূর্বজুড়ী ইউনিয়নে ৫টি এবং জায়ফরনগর ইউনিয়নে ৪টি সড়ক রয়েছে। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, জুড়ী উপজেলার প্রতিটি সড়কের দৈর্ঘ্য ৫০০ মিটার নির্ধারণ করা হয়েছে। তবে ১৯ ও ২১ নম্বর সড়কের দৈর্ঘ্য ৩০০ মিটার। সাধারণ প্রতিটি সড়কের জন্য ৪৫ লাখ টাকা এবং ওই দুটি সড়কের জন্য ২৭ লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে জুড়ী উপজেলার জন্য মোট ১০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে দুই উপজেলার প্রত্যন্ত এলাকার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,
কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।