সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়ালীর গলাচিপায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ডাকুয়া, পানপট্টি ইউনিয়ন ও গলাচিপা পৌর এলাকায় এসব অভিযান চালানো হয়। পুলিশ জানায়, ডাকুয়া ইউনিয়নের ফুলখালী থেকে ২০ পিস ইয়াবাসহ রাজিব সরদার (২৫), পানপট্টি ইউনিয়নের তুলারাম থেকে ৭ পিস ইয়াবাসহ
স্বামী-স্ত্রী হালিমা বেগম (২৬) ও সাইফুল সিকদার (২৮) এবং পৌরসভার কলেজ রোড এলাকা থেকে ৩০ গ্রাম গাঁজাসহ বশির মাদবর (৩৬) কে গ্রেপ্তার করা হয়েছে। গলাচিপা থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।