২০৫০ সালে খাদ্যাভ্যাসজনিত রোগীর সংখ্যা ছাড়াতে পারে ২ কোটি

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৫:৪৬:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৫:৪৮:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে প্রায় ২ কোটি ১৮ লাখ মানুষ খাদ্যাভ্যাসজনিত মানসিক রোগে আক্রান্ত হতে পারেন। চিকিৎসাবিষয়ক এক সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ অ্যানোরেক্সিয়া নার্ভোসা ও বুলিমিয়া নার্ভোসা নামের দুটি খাদ্যাভ্যাসজনিত রোগে আক্রান্ত ছিলেন। ১৯৯০ সালের তুলনায় এই সংখ্যা প্রায় ৭১ শতাংশ বেশি।

গবেষকদের মতে, ভবিষ্যতে আক্রান্তের সম্ভাব্য সংখ্যা সম্পর্কে এই পূর্বাভাস স্বাস্থ্য কর্তৃপক্ষকে চিকিৎসার চাহিদা নির্ধারণ এবং মানসিক স্বাস্থ্যসেবা পরিকল্পনায় সহায়তা করতে পারে। বুলিমিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালে বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ৪২ লাখ মানুষ বুলিমিয়া নার্ভোসায় আক্রান্ত ছিলেন। অন্যদিকে অ্যানোরেক্সিয়া নার্ভোসায় আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৩৯ লাখ। অ্যানোরেক্সিয়া নার্ভোসা এমন একটি খাদ্যাভ্যাসজনিত মানসিক সমস্যা, যেখানে আক্রান্ত ব্যক্তি অতিরিক্তভাবে খাবার গ্রহণ সীমিত করেন, ওজন বেড়ে যাওয়ার তীব্র ভয় পান এবং নিজের শরীরের ওজন সম্পর্কে বিকৃত ধারণা পোষণ করেন। অন্যদিকে, বুলিমিয়া নার্ভোসায় আক্রান্ত ব্যক্তিরা বারবার অস্বাভাবিক পরিমাণে খাবার গ্রহণ করেন। এরপর ওজন বৃদ্ধি ঠেকাতে ইচ্ছাকৃতভাবে বমি করা কিংবা অন্যান্য অস্বাস্থ্যকর পদ্ধতি অনুসরণ করেন। দুটি রোগই মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। ২০২৩ সালে ৩৮ লাখ বছর সুস্থ জীবন হারিয়েছে বিশ্ব গবেষণার

হিসাব অনুযায়ী, ২০২৩ সালে এই দুটি রোগের কারণে বিশ্বজুড়ে প্রায় ৩৮ লাখ বছর সুস্থ জীবন হারিয়েছে মানুষ। এই হিসাবের মধ্যে অসুস্থ অবস্থায় কাটানো সময় এবং অকালমৃত্যুর কারণে হারানো জীবনের বছর অন্তর্ভুক্ত রয়েছে। বয়সভেদেও রোগ দুটির বিস্তারে পার্থক্য দেখা গেছে। অ্যানোরেক্সিয়া নার্ভোসায় ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীরা বেশি আক্রান্ত হয়।

অন্যদিকে, ৩০ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে বুলিমিয়া নার্ভোসার প্রবণতা বেশি। এছাড়া এই দুটি রোগে আক্রান্তদের প্রায় ৭০ শতাংশই নারী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]