হৃদয়-মুশফিকের ব্যাটে স্বস্তি নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৩:৫০:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৩:৫০:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সিলেট টেস্টে বাংলাদেশকে ৩৬৯ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে টাইগাররা। তবে তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাটে দ্বিতীয় সেশন দুর্দান্তভাবে পার করছে বাংলাদেশ। শেষ সেশনে জয়ের জন্য এখনও প্রয়োজন ২০৭ রান। 

 

সোমবার (৯ নভেম্বর) সিলেট টেস্টের পঞ্চম দিনে ৩৬৯ রানের টার্গেট ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। ৩৩ রানের জুটি গড়েন তারা। 

 

এরপর ৩২ বলে ২১ রান করে সাজঘরে ফিরে যান তানজিদ তামিম। তাকে আউট করে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম সাফল্য এনে দেন জোমেল ওয়ারিকেন। 

 

তানজিদ তামিমের বিদায়ের পরই আউট হন শান্ত। ২৭ বলে ১৪ রান করে ওয়ারিকেনের দ্বিতীয় শিকার হন টাইগার অধিনায়ক। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন তাওহিদ হৃদয়। ১২২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন তারা। 

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির পথে রয়েছেন হৃদয়। ৮২ রানে অপরাজিত আছেন তিনি। আর মুশফিক ৪০ রানে নিয়ে ক্রিজে আছেন।  










 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]