সংবাদ উপস্থাপিকা রাবিয়া আহসানকে গু'লি করে হ'ত্যা, স্বামী আটক

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৩:২৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৩:২৭:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে রাবিয়া আহসান নামের এক নারী টিভি উপস্থাপিকার মৃত্যু হয়েছে। স্থানীয় একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা ও অনুষ্ঠান সঞ্চালক হিসেবে কাজ করা রাবিয়ার মরদেহ শহরের গুলশানাবাদ এলাকার বাড়ি থেকে উদ্ধার করা হয়।

 

এই ঘটনায় পুলিশ নিহতের স্বামীকে হেফাজতে নেওয়ার পাশাপাশি সন্দেহভাজন অস্ত্রটি জব্দ করেছে।

 

সিটি পুলিশ অফিসার (সিপো) হাসান মুশতাক সুখেরা জানিয়েছেন, রাবিয়ার স্বামীকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) অপারেশনস ও এসএসপি ইনভেস্টিগেশনকে সঙ্গে নিয়ে সিপো সুখেরা ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

বাড়ির এক পুরুষ গৃহকর্মী পুলিশকে জানান, নিহতের স্বামী দাবি করেছেন গুলিটি দুর্ঘটনাবশত ফায়ার হয়েছিল।

 

সিপো সুখেরা জানান, পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির (পিএফএসএ) দলগুলো ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হচ্ছে। এই ঘটনায় একটি মামলা নথিভুক্ত করে তদন্ত পরিচালনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে এই হত্যাকাণ্ডে গভীর দুঃখ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রথমা কিউবা আসিফা ভুট্টো-জারদারি।

 

প্রেসিডেন্সি থেকে জারি করা এক বিবৃতিতে তিনি ঘটনার সত্যতা উদঘাটন এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করতে একটি পুঙ্খানুপুঙ্খ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান।

 

একই মেট্রোপলিটন এলাকায় ‘আরেকজন পেশাদার নারীর হত্যার একটি উদ্বেগজনক প্রবণতা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আসিফা ভুট্টো-জারদারি।

 

তিনি গত আগস্টে রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে নির্যাতন ও মৃত্যুর শিকার হওয়া ৪৫ বছর বয়সী ডিজিটাল মিডিয়া নির্বাহী হিনা জাভেদের হত্যাকাণ্ডের কথা স্মরণ করে বলেন যে সেই মামলার তদন্তের ফলাফল এখনো অজানা রয়ে গেছে।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]