নবীনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধা'ক্কা'য় কলেজছাত্রী নি'হ'ত

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৩:১২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৩:১৪:২৮ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় সোমাইয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকালে কলেজে যাওয়ার পথে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা দক্ষিণপাড়ার আমির হোসেনের মেয়ে। তিনি নবীনগরের রসুল্লাবাদ গ্রামে এক নিকটাত্মীয়ের বাড়িতে থেকে নবীনগর সরকারি কলেজে পড়াশোনা করতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন সোমাইয়া।

পথে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এ সময় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটি তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোমাইয়াকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)

রাজিব কান্দি নাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তাঁর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সোমাইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]