রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১২:৪৭:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১২:৫০:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

নারীঘটিত অডিও-ভিডিও নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে তাকে বদদোয়া দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। বগুড়ার একটি ওয়াজ মাহফিলে তিনি বলেন, যারা আলেমদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, আল্লাহ যেন তাদের জাতির সামনে অপমানিত করেন। ওই ওয়াজ মাহফিলে মুফতি আমির হামজা বলেন, ‘ওরা আজ আলেমদের পেছনে লাগে। ওদের যদি আজ মোবাইল চেক করে দেখবেন....নাউজুবিল্লাহ। চরিত্র বলে কিছু আছে? চাটাচাটি করে এ পদটা যদি আজ না পেত আমার মনে আজ রাস্তা ঝাড়ু দিয়ে খাওয়া লাগতো। ওর তো রাস্তা ঝাড়ু দেওয়ারও যোগ্যতা নেই। ওর কি যোগ্যতা আছে রাস্তা ঝাড়ু দিতে নিবে মানুষ? অথচ সে আজ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।’ রাশেদ খানের বিষয়ে ব্যাখ্যা দিতে

আমির হামজা বলেন, ‘মানুষের পেছনে যারা লেগে থাকে এদের কথা যেনো আল্লাহ বন্ধ করে দেয়। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী একটা বদ দোয়া করেছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে। আমি আওয়ামী লীগের সময় রিমান্ডে গিয়ে দেখলাম, ডিসি এসপিরা আমাকে মোবাইলে শোনাচ্ছে দেলাওয়ার হোসাইন সাঈদী এক মহিলার সঙ্গে গল্প করছে। একেবারে হুবহু মিলে যাচ্ছে ওনার কণ্ঠ। ওই সময় এআই প্রযুক্তি ইসরায়েলের কাছ থেকে এনেছিলেন হাসিনা। আমাকে বলছে দেখ তোর হুজুর কী করে।’ তিনি বলেন, ‘এখন আবার শুরু করছে আলেমদের বিরুদ্ধে। আল্লামা সাঈদী বদ দোয়া করেছিলেন, আল্লাহ আমার এতো বড় অসম্মান যারা করলো তাদেরকে তুমি জাতির সামনে ল্যাংটা করে দিও। আমিও মুসাফির অবস্থায় কোরআন সামনে নিয়ে আল্লাহর কছম এই বগুড়ার মাটিতে বদ দোয়া দিয়ে গেলাম আমাদের সম্মান দিয়ে যারা ছিনিমিনি খেলছে একটা অক্ষরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

আমির হামজা বলেন, ‘আল্লামা সাঈদীর বিরুদ্ধে চারশত পৃষ্ঠা ওরা লিখেছিল। একটার সঙ্গেও কি মিল পেয়েছেন? এগুলো সব ভারত করিয়েছে। আজও যারা হক কথা বলতে চাই তাদেরকে থামিয়ে দিতে ঠিক ভারত এটা করছে। যারা চাটাচাটি করে তাদের দিয়ে করাচ্ছে।’ এর আগে গত ৬ নভেম্বর আমির হামজার কথোপকথনের একটি অডিও ফাঁসের দাবি করে ফেসবুকে পোস্ট দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। পোস্টে তিনি দাবি করেন, আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কিছু ভিডিও ও অডিও তার কাছে এসেছে। সেগুলো ফ্যাক্টচেক করে তথ্যের সত্যতা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে আমির হামজার কথোপকথনের কিছু অংশ প্রকাশ করে অডিওর লিংক কমেন্ট বক্সে যুক্ত করার কথা জানান। ফাঁস হওয়া বলে দাবি করা অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কথা বলতে শোনা যায়। কথোপকথনে

ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’ বাংলাদেশ জামায়াতে ইসলামী মুফতি আমির হামজা কুষ্টিয়া

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]