থানার সামনে ক'ক'টে'ল ফাটিয়ে পালানোর সময় আ.লীগ সদস্য গ্রে'ফ'তা'র

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১২:২২:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১২:২৫:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

আশরাফুল কুমিল্লার মুরাদনগর উপজেলার ছোট আলীর চর এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি রাজধানীর রূপনগরের সেকশন-৭-এর ঝিলপাড় বস্তিতে বসবাস করতেন এবং পেশায় একজন প্রাইভেটকার চালক। উপপুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, রোববার রাত ১টা ৪০ মিনিটের দিকে রূপনগর থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন আশরাফুল। এ সময় পুলিশ তাকে ধাওয়া করে হাতেনাতে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে

আশরাফুল জানিয়েছেন, স্থানীয় জসীম নামের এক আওয়ামী লীগ নেতার পরামর্শে তিনি থানার সামনে ককটেল নিক্ষেপ করেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]