বরগুনা পুলিশ লাইন্সের সামনেই বিআরটিসি বাসে আ'গুন

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১২:০২:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১২:০২:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বরগুনা পুলিশ লাইন্সের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ।

 

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা-খুলনা রুটে চলাচলকারী বিআরটিসির বাসগুলো পুলিশ লাইন্সের সামনে পার্কিং করে রাখা হয়। প্রতিদিনের মতো শনিবারও বিআরটিসি একটি বাস বরগুনা পুলিশ লাইনের সামনের সড়কে রাখা হয়েছিল। তবে মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

 

এ সময় পুলিশ লাইন্সের সদস্যরা বাসটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে তা নেভান। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

 

ওসি আবু সাহাদৎ হাচনাইন পারভেজ বলেন, মধ্যরাতে পুলিশ লাইন্সের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

 








 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]