ঢাকার কেরানীগঞ্জ হতে প্রায় ৩ লক্ষ ৫৭ হাজার টাকা মূল্যমানের ৫৫ বোতল ফেনসিডিল’সহ ০১ জন মা'দ'ক ব্যবসায়ীকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১০

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১২:২৫:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১২:২৬:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জ হতে প্রায় ৩ লক্ষ ৫৭ হাজার টাকা মূল্যমানের ৫৫ বোতল ফেনসিডিল’সহ ০১ জন মা'দ'ক ব্যবসায়ীকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১০ ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ০৮/১১/২০২৬ তারিখ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০। ২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৮/১১/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১৩.৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫৫ (পঞ্চান্ন)

বোতল ফেনসিডিল, যার আনুমানিক বাজার মূল্য ৩,৫৭,৫০০/- (তিন লক্ষ সাতান্ন হাজার পাঁচশত টাকা), সহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মুক্তা খানম (২৪), পিতা- সোয়েদ মিয়া, সাং- তারাইল পাংখারচর, থানা- কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ বলে জানা যায়। এসময় তার নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৪২০/- (চারশত বিশ টাকা) ও তার ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ৩। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিল’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ৪। এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে।

ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]