হাজী জসিম উদ্দিন এমপি মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গতকাল রবিবার বিকেলে ‘নাল্লা সমাজ কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা। রোমাঞ্চকর এই ফাইনালে লাকসাম-মনোহরগঞ্জ একাদশকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বুড়িচং সবুজ চেয়ারম্যান একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় হয় মাদক থাকবে, না হয় আমরা থাকব। আমাদের সকলকে খেলাধুলার পাশাপাশি একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।” তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়ে প্রধান অতিথি
আরও বলেন, “মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। তাই মাদক ছেড়ে সকলকে খেলাধুলার প্রতি নজর দিতে হবে।” নাল্লা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শহিদুল ইসলাম (সহিদ)-এর সভাপতিত্বে এবং আবদুল আজিজ মেম্বারের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহআলম খোকন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এনায়েত করিম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান ভূইয়া রিপন, উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মনিরুল আলম বাবুল, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ময়নাল হোসেন,
একরামুল কবির ভূইয়া, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু শিক্ষক নেতা হাসিবুল কবির ভূইয়া, এবং বিশিষ্ট ব্যবসায়ী সুমন মিয়া। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল ম্যাচ দেখতে মাঠে হাজারো দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।