বদরগঞ্জে বিএনপি নেতার বি'রু'দ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনিয়ম অ'ভি'যো'গে সংবাদ সন্মেলন

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ১০:১৩:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ১০:১৫:৩৮ অপরাহ্ন
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরে বদরগঞ্জ উপজেলা রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লাভলু মৃধা বিরুদ্ধে দলীয়, শৃঙ্খলাভঙ্গ অভিযোগে সংবাদ সন্মেলন করলেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।বুধবার ৮ নভেম্বর রাধানগর ইউনিয়ন লালদিঘি বাজারে বিএনপি কার্যালয়ে সংবাদ সন্মেলন আয়োজন করা হয়। সংবাদ সন্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি সভাপতি নুরুজ্জামান প্রামানিক। তিনি বলেন, লাভলু মৃধা দলের নাম ও বিএনপি কেন্দ্রীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ভুক্তভোগী ব্যাক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মাদারগঞ্জ হাটের মুড়ি বিক্রেতা সুভাস চন্দ্র একটি মামলায় কারাগারে যায়। পরে তাকে জামিনে মুক্তির আশ্বাসে লাভলু মৃধা তার কাছ থেকে টাকা নেন।টাকা নেওয়ার পর সুভাস চন্দ্রের মুক্তি না পাওয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি নিকট অভিযোগ করেন ভুক্তভোগী সুবাস চন্দ্র। দিলালপুরের একরামুলপাড়া গ্রামের শের আলী নামে এক ব্যাক্তির নিকট পারিবারিক জমির সংক্রান্ত বিরোধে লাভলু মৃধা চাঁদা দাবির অভিযোগ। এছাড়াও কুঠিয়ালপাড়ার হতদরিদ্র জয়মুল নিকট তার পারিবারিক বিরোধে সুযোগে নিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠে লাভলু মৃধা বিরুদ্ধে। সংবাদ সন্মেলন বিএনপি সভাপতি

নুরুজ্জামান প্রামানিক আরো বলেন, লাভলু মৃধা দলের সিনিয়র নেতাদের কাছে গিয়ে সেলফি তুলে সেগুলো মানুষকে দেখিয়ে নিজেকে বড় নেতা জাহির করেন। এতে বিএনপি ভাবমূর্তি ক্ষুন্ন করেন তিনি। এছাড়া ফ্যামিলি কার্ডের করে দেবে কথা বলে অসহায় ও দরিদ্র মানুষের কাছ থেকে গোপনে জাতীয় পরিচয় পত্র কপি নেওয়ার অভিযোগ লাভলু বিরুদ্ধে। সংবাদ সন্মেলন উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলীসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ও ভুক্তভোগীগন।

অভিযোগ বিষয়ে লাভলু মৃধা বলেন,আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে এগুলো সব মিথ্যা ভিত্তিহীন। আমি আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী। আমার জনপ্রিয়তায় ঈষান্বিত হয়ে তারা ষড়যন্ত্র করছেন। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]