রাজস্থলীতে ৭ পিস ই'য়া'বা'স'হ মা'দ'ক কারবারি গ্রে'প্তা'র ১

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৮:৪৯:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৮:৫০:৫০ অপরাহ্ন
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ মো. আবদুল আলম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। গত শনিবার (৭ নভেম্বর) রাতে বাঙ্গালহালিয়া-বান্দরবান প্রধান সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মো. আবদুল আলম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নাপিত পুকুরিয়া গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে চন্দ্রঘোনা থানার এসআই সুফল বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগলখাইয়া এলাকায় একটি বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেন। এ সময়

সন্দেহভাজন হিসেবে মো. আবদুল আলমকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়। ঘটনার বিষয়ে চন্দ্রঘোনা থানার এসআই সুফল বড়ুয়া বলেন, "মাদক কারবার ও অপরাধ দমনে আমাদের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গালহালিয়া-বান্দরবান প্রধান সড়কে তল্লাশি চালিয়ে মো. আবদুল আলমকে ৭ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে। তার

বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।" পুলিশ জানিয়েছে, বর্তমানে গ্রেপ্তারকৃত ব্যক্তি চন্দ্রঘোনা থানা হেফাজতে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]