মোঃ নুহু ইসলাম স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আলোচনা সভা, আনন্দ মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী জনাব মো. নুরুল হক নুর। প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক অবদান ও ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাব হোসেন খান। সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় হারমোনিয়াম, তবলা ও ঢোলের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো মিছিলের পরিবেশ। দিনব্যাপী এ আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এ আয়োজনের সমাপ্তি ঘটে