পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৮:১৩:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৮:১৩:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

রোববার (৮ নভেম্বর) তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হচ্ছেন।

 

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে সালাহউদ্দিন নোমান চৌধুরীকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

 

২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

 

অন্যদিকে, সালাহউদ্দিন নোমান চৌধুরী ২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্ব দেওয়ার আগে সরকার তাঁকে জাতিসংঘ থেকে ঢাকায় ফিরিয়ে আনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরেও তিনি সঙ্গী হয়েছিলেন।

 

জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ার আগে সালাহউদ্দিন নোমান চৌধুরী নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।








 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]