ময়মনসিংহের নান্দাইলে ট্রাক-পিকআপ সং'ঘ'র্ষে দুই গার্মেন্টসকর্মী নি'হ'ত, আ'হ'ত অন্তত ৩

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৭:৩৩:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৭:৩৫:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক -

তৌহিদুল ইসলাম সরকার ময়মনসিংহের- নান্দাইলে বালুভর্তি ট্রাক ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। নিহত দুজনই গার্মেন্টসকর্মী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নান্দাইল-ত্রিশাল সড়কের বাহাদুর নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বয়স আনুমানিক ৪০ বছর।

তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে তাঁদের মরদেহ নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতরা হলেন নেত্রকোনার মল্লিকপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির (৩৫), আব্দুল জলিলের ছেলে ইকবাল হোসেন রানা (৩৫) এবং তাঁর ছোট ভাই মাজহারুল ইসলাম (২০)। প্রত্যক্ষদর্শী ও পিকআপচালক কবিরুল ইসলাম জানান, বিকেল ৪টার পর নেত্রকোনা বাসস্ট্যান্ড থেকে অন্তত ২২ জন গার্মেন্টসকর্মী নিয়ে একটি

যাত্রীবাহী পিকআপ গাজীপুরের মাওনার উদ্দেশ্যে রওনা হয়। পথে নান্দাইলের বাহাদুর নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা কয়েকজন যাত্রী ছিটকে সড়কে পড়ে যান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]