বুড়িচংয়ে স'ন্ত্রা'স'বি'রো'ধী ও বি'স্ফো'র'ক আইনের মা'ম'লা'য় আ.লীগের দুই নেতা গ্রে'প্তা'র

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৭:০৪:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৭:০৮:১৯ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা :

কুমিল্লার বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) পুলিশের অভিযানে উপজেলার পৃথক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ষোলনল ইউনিয়নের খারাতাইয়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে তোফাজ্জল আহমেদ (৪৮)। তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরজন বাকশীমূল ইউনিয়নের জামতলা গ্রামের মৃত হামিদ খানের ছেলে মো. জামাল খান (৪৬)। তিনি বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন সন্ত্রাসবিরোধী আইনে এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]