মৃ'ত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের ক'ঙ্কাল, খুলল রহ'স্যের জ'ট

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৬:২১:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৬:২১:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

মিসরের গিজা প্রদেশের একটি ফ্ল্যাট থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, প্রায় তিন বছর আগে তার মৃত্যু হয়েছিল। দীর্ঘদিন ধরে ফ্ল্যাটের ভাড়া বকেয়া থাকায় আদালতের নির্দেশে সেটি খালি করতে গিয়ে কঙ্কালটির সন্ধান পান পুলিশ সদস্যরা। 

 

ঘটনাটি ঘটেছে গিজার আল হারাম এলাকার একটি অ্যাপার্টমেন্টে। কয়েক বছর ধরে ভাড়া পরিশোধ না করায় ফ্ল্যাটটির মালিক আদালতের শরণাপন্ন হন। পরে আদালত থেকে উচ্ছেদের নির্দেশ দেওয়া হলে সেটি কার্যকর করতে সেখানে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

ফ্ল্যাটে প্রবেশের পর একটি কক্ষের মধ্যে মানুষের কঙ্কাল দেখতে পান তারা। এরপর ওই নারীর পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করে পুলিশ।

 

তদন্তে জানা যায়, কঙ্কালটি ফ্ল্যাটের ভাড়াটিয়া এক নারীর। তিনি পেশায় একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ ছিলেন। এ ছাড়া তিনি মিশরের সাবেক এক মন্ত্রীর বোন। তবে ওই সাবেক মন্ত্রীর নাম প্রকাশ করা হয়নি। মৃত্যুর সময় এবং এর কারণ জানতে মরদেহের অবশিষ্টাংশ পরীক্ষা করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পরীক্ষার প্রতিবেদনে বলা হয়, কঙ্কালটি উদ্ধারের প্রায় তিন বছর আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল।

 

ফরেনসিক পরীক্ষায় আরও জানা গেছে, ওই নারীর মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। তার ওপর হামলা বা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]