স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি বের হয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদসহ স্থানীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের খোঁজখবর নেওয়া সবার নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, ৭ নভেম্বর জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৭৫ সালের এ দিনে সিপাহি-জনতার ঐক্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।