বাহুবলী’খ্যাত অভিনেত্রী আনুশকার ৪৫-এ পা

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৫:৪৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৫:৪৮:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সুইটি শেঠি ওরফে আনুশকা শেঠির জন্মদিন ছিল শনিবার (৭ নভেম্বর)। ১৯৮১ সালে ভারতের কর্নাটকের ম্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন তিনি। সে হিসাবে ৪৫ বছরে পা দিলেন ‘বাহুবলী’খ্যাত এ অভিনেত্রী। দীর্ঘ দুই দশকের অভিনয়জীবনে একাধিক সিনেমায় অভিনয় করেছেন আনুশকা শেঠি। অসংখ্য পুরস্কার ও সম্মাননাও পেয়েছেন তিনি। তেলুগু ও তামিল সিনেমায় সমান জনপ্রিয় এ অভিনেত্রীর জন্মদিনে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীসহ শুভাকাঙ্ক্ষীরা জানাচ্ছেন শুভেচ্ছা। এ ছাড়া ‘রুদ্রামাদেবী’, ‘বাগমতী’, ‘সিংহাম’ ও ‘মিস শেঠি মিস্টার পলিশেট্টি’র মতো সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন এ অভিনেত্রী আনুশকা শেঠি অভিনয়ে আসার আগে যোগব্যায়ামের প্রশিক্ষক হিসেবে কাজ করতেন।

২০০৫ সালে তেলুগু সিনেমা ‘সুপার’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের নজর কাড়েন আনুশকা। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অরুন্ধতী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান অভিনেত্রী। এরপর ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ সিনেমায় দেবসেনা চরিত্রে অভিনয় করে পান ভারতজুড়ে জনপ্রিয়তা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]