নিজস্ব প্রতিবেদক
ইসলামে মেহমানদারি বা অতিথি আপ্যায়ন অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত ও উত্তম নৈতিক গুণ হিসেবে বিবেচিত। এটি নবী-রাসুলগণের সুন্নাত এবং ঈমানের বহিঃপ্রকাশ। প্রশ্ন: বাসায় মেহমান আসা বরকতের লক্ষণ। আমাদের বাসায়ও প্রতিদিন কোনো না কোনো আত্মীয়স্বজন আসতেই থাকেন। এখন প্রশ্ন হলো, তাদের সঙ্গে সময় দিতে গিয়ে আমার আমল ছুটে যায়। আবার তখন নানা ধরনের গীবতও হয়ে থাকে। এখন আমি কীভাবে গুনাহ থেকে বাঁচতে পারি? উত্তর: ঢাকা
মোহাম্মদপুরের জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়ার মুফতি ও মুহাদ্দিস শফিকুল ইসলাম হাটহাজারী বলেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আল্লাহর হক আদায় করাও জরুরি। তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজের দ্বীন ও আমলের ক্ষতি করবেন না। নিজের ইবাদতের সময়টুকু আলাদা রাখুন। মেহমান আসার আগেই সম্ভব হলে নিজের আমলগুলো সেরে নিন। আর মেহমান থাকা অবস্থায় নামাজের সময় হলে বিনয়ের সঙ্গে একটু বিরতি নিয়ে নামাজ আদায় করুন। গীবত থেকে বাঁচুন: আলোচনা গীবতের দিকে গেলে প্রসঙ্গ পরিবর্তন করুন। সম্ভব হলে ভালো কথা বলুন। প্রয়োজন হলে নীরবে সেখান থেকে সরে যান।