স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণায় হেযবুত তওহীদ নারী বিভাগের আয়োজনে জেলা নারী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের নেত্রকোণা জেলা নারী বিষয়ক সম্পাদক খাদিজা আক্তারের সভাপতিত্বে এবং অনলাইন সম্পাদক নাদিয়া তুল জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা এবং ময়মনসিংহ
বিভাগের নারী বিষয়ক সম্পাদক সামিয়া আক্তার ডলি। অনুষ্ঠানে বক্তারা সমাজে শান্তি প্রতিষ্ঠা ও নারীর অধিকার বিষয়ে তাদের সংগঠনের অবস্থান তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে আয়েশা সিদ্দিকা বলেন, সমাজে বিরাজমান নানা সংকট নিরসনে প্রকৃত ইসলামের অনুশাসন অনুসরণের প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সংগঠনের নারী সদস্যরা অংশগ্রহণ করেন।