লিটন পাঠান হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে পরিবহনের সময় ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা বোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৮-নভেম্বর)২০২৬ দুপুরে তিন আসামিকে হবিগঞ্জ জুডিশিয়াল আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন- যশোরের শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামের মুজাহিদ (২৪), চৌগাছা উপজেলার হিজলী গ্রামের যোবায়ের (১৮) এবং সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর (হেমায়েত পাড়া) গ্রামের মারুফ আহমদ (১৯)। এ ঘটনায় শুভ দাশ (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল উপজেলার জগদীশপুর গোলচত্বরে অবস্থান নেয়। সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পুলিশ জানতে পারে, সিলেট থেকে একটি হলুদ রঙের ট্রাকে ভারতীয় জিরা নিয়ে ঢাকার দিকে যাওয়া হচ্ছে। পরে ট্রাকটির গতিবিধি অনুসরণ শুরু করে পুলিশ। সকাল ১০টা ২০
মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকায় ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে ট্রাকটির গতিরোধ করা হয়। এ সময় ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করে পুলিশ। তবে একজন পালিয়ে যায়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। অবৈধভাবে পরিবহনের অভিযোগে জিরাসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ টাকা। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার
বাদী পুলিশ পরিদর্শক সুখেন্দ্র সরকার বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধভাবে ভারতীয় জিরা সংগ্রহ করে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।