কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস পালন

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০২:৩৫:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০২:৩৬:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ

"করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার ( ৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূইয়া মজনু এবং কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন- উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান খান চৌধুরী ও উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু। সভায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, উপজেলা কমান্ডের আহ্বায়ক মো. নুরুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা হারুন অর রশিদ ফারুকী প্রমুখ। বক্তারা বলেন- "দেশকে স্বনির্ভর করে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমবায়ের মাধ্যমে কাজ করতে হবে। দেশ গড়ার লক্ষ্যে গৃহীত উদ্যোগসমূহ অত্যন্ত প্রশংসনীয়।

" এ সময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা খাতুন, উপজেলা বিএনপির তথ্য ও বিঃ বিষয়ক সম্পাদক মোঃ সালাহ উদ্দীন সালাম সহ বিভিন্ন উপজেলা সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]