মাধবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০২:২৪:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০২:২৫:০৫ অপরাহ্ন
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (৮-নভেম্বর)২০২৬ সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসমাঈল তালুকদার রাহি। মো. আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার

পরিকল্পনা কর্মকর্তা মো. ইমরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নূর মামুন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ইঞ্জিনিয়ার জাভেদ চৌধুরী মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, উপজেলা মহিলা দলের সভাপতি রেজিয়া সুলতানা তরফদার, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কবির খান চৌধুরী, মাধবপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুদ আলী ও সদস্য সচিব লিটন পাঠান, পৌর মহিলা দলের সভাপতি ইশরাক জাহান ডলি, সাংবাদিক তোফাজ্জল হোসেন চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম তানজিল এবং সমবায়ী আবদাল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]