তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে ঝালকাঠির নবগ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০১:১২:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০১:১২:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

" তারেক রহমানের অঙ্গীকার - "প্রতিটি ঘরের মানুষ পাবে ফ্যামিলি কার্ড" - তা বাস্তবায়নের লক্ষ্যে আজ রবিবার (৮ নভেম্বর) ঝালকাঠি জেলার সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

 

সকালে ১ নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের ১ নং যুগ্ম আহ্বায়ক খান আনিছুর রহমান পান্নু, নবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, যাতে কোনো পরিবার সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হয়। তারই ধারাবাহিকতায় ঝালকাঠির নবগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে এই কার্যক্রম শুরু করা হলো। পর্যায়ক্রমে ইউনিয়নের সকল ওয়ার্ডে এই কার্যক্রম চলবে।

 

অনুষ্ঠানে নারী-পুরুষের উপস্থিতি ছিল খুবই সুন্দর। ফ্যামিলি কার্ড পাওয়ার খবরে তারা খুবই আনন্দিত ছিল। সবার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।








 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]